Logo

শেখ হাসিনার প্রেতাত্মা এখনো ঘাপটি মেরে আছে: অপর্ণা রায়

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৯
শেখ হাসিনার প্রেতাত্মা এখনো ঘাপটি মেরে আছে: অপর্ণা রায়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রেতাত্মা এখনো ঘাপটি মেরে আছে: অপর্ণা রায়

বিজ্ঞাপন

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অপর্ণা রায় বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে এখনো বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে । তাদের প্রতিহত না করতে পারলে ৫ আগস্ট এর ছাত্র জনতার বিজয় ভুলুণ্ঠিত হবে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) খুলনা জেলা ও মহানগর আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন এর সম্মেলন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

বিজ্ঞাপন

শ্রী নিত্যানন্দ মণ্ডলের সভাপতিত্বে খুলনা মহানগর গল্লামারি এলাকাশ্রী  শ্রী হরি মন্দিরে বিকেলে এক সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার বসু , সহ সভাপতি সুরঞ্জন ঘোষ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার,সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়, সহ দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) অনিক  সাহা তন্ময়, সমীর সাহা ,পরিতোষ বালা প্রমুখ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD