Logo

৮ দিনে এলো ৮১৭৪ কোটি টাকার প্রবাসী আয়

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৭
৮ দিনে এলো ৮১৭৪ কোটি টাকার প্রবাসী আয়
ছবি: সংগৃহীত

দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ১৭৪ কোটি টাকা

বিজ্ঞাপন

ফেব্রুয়ারির প্রথম আটদিনে ৬৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ১৭৪ কোটি টাকা। সে হিসাবে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে রেমিট্যান্স বা প্রবাসী আয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। 

বিজ্ঞাপন

এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।

বিজ্ঞাপন

এর আগে, জানুয়ারি মাসে প্রবাসীরা ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

সবমিলিয়ে সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD