Logo

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩:২৪
আজ বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

বিজ্ঞাপন

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র  তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। 

এদিকে পরিবারের উপস্থিতিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর আজ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে তাদের বিয়েতে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া এ জুটির ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য বারবার বলা হয়েছে।

তাদের ভাষ্য, সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিও শেয়ার করতে পারবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান আল রাজীব পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD