Logo

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৫, ০৫:২৮
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার
ছবি: সংগৃহীত

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

বিজ্ঞাপন

পবিত্র রমজান মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। 

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

এর আগে, সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে। ফলে, শনিবার থেকে এসব দেশে রমজান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও শনিবার রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

আরএক্স/ .

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD