Logo

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

profile picture
জনবাণী ডেস্ক
১২ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদুভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

বিজ্ঞাপন

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বিজ্ঞাপন

ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ফলে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। অনেকে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD