Logo

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ ডেসকোর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৩:২৮
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ ডেসকোর
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

বিজ্ঞাপন

ছুটির সময়ে বিদ্যুৎ ব্যবহারে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। এ জন্য ছুটি শুরু হওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী রিচার্জ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের যোগাযোগের জন্য দুটি হেল্পলাইন নম্বর দিয়েছে ডেসকো। প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD