Logo

সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৪
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

বিজ্ঞাপন

সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাভার সেনানিবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাকর্মীদের তৎপরতা বাড়ানো হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাঁকে স্বাগত জানান অনেকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD