Logo

ট্রেনের ধাক্কায় খালে পড়ে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০
ট্রেনের ধাক্কায় খালে পড়ে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সেতুর খালের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে খালের পানিতে পড়ে নিখোঁজ ব্যবসায়ির ১৯ ঘন্টা পর মৃতদেহ করেছে ফায়ার সার্ভিসের কর্মি ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পঁহরচাদা গোবিন্দপুর-বিএমচর রেল সংযোগ সেতুর খালের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

মৃত উদ্ধার আব্দুল জব্বার (৫০) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার আহসাব মিয়ার ছেলে। তিনি পেশায় হাট ভিত্তিক গরু ব্যবসায়ি ছিলেন।

শুক্রবার দুপুরে চকরিয়ার বরইতলী ইউনিয়নের পঁহরচাদা গোবিন্দপুর-বিএমচর রেল সংযোগ সেতু দিয়ে আব্দুল জব্বার সহ তিনজন ব্যবসায়ি মিলে গরু নিয়ে পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখি দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কা লেগে আব্দুল জব্বার সেতু থেকে খালের পানিতে পড়ে গেলেও অপর দুইজন অক্ষত থাকেন।  

বিজ্ঞাপন

পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাননি। 

বিজ্ঞাপন

মসিউর রহমান বলেন, ঘটনার পর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরাও নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালায়। শনিবার সন্ধ্যার পরে অন্ধকারের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান স্থগিত রাখে। তবে স্থানীয়দের সন্ধান তৎপরতা অব্যাহত ছিল।

বিজ্ঞাপন

“শনিবার সকাল ১১ টার দিকে পঁহরচাদা গোবিন্দপুর-বিএমচর সংযোগ সেতুর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে খালের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে।’

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD