Logo

নাটোরে ৪০০ শালিক হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা বন বিভাগের

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২৭ জুলাই, ২০২৬, ১৮:২৬
নাটোরে ৪০০ শালিক হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা বন বিভাগের
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফাঁদ পেতে প্রায় ৪০০টি শালিক পাখি শিকার ও হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে রোববার (২৬ জুলাই) রাতে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম মামলার বাদী হয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্তরা হলেন নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই হাটবিলা বিলে ফাঁস জালসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে শালিক পাখিগুলো শিকার করা হয়। পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যেই এ শিকার চালানো হয়েছিল। শুরুতে ঘটনাটি আড়ালে থাকলেও পরে পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসম্মুখে আসে। এরপর বন বিভাগ তদন্ত শুরু করে।

রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই মামলা করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, শালিকসহ বিভিন্ন বন্য পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় দমন এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব পাখি হত্যার মাধ্যমে পরিবেশ ও বন্য প্রাণীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD