Logo

নওগাঁয় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৬ জুলাই, ২০২৬, ১৬:৩৪
নওগাঁয় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে (খালের সংকীর্ণ অংশ) গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার খাড়িতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আপাতত মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD