নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু ভাববেন না: এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া ও জমিদার বাড়ি ইসকন মন্দিরের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রথযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি রথযাত্রায় অংশ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে তিনি বলতে চান, তিনি সবসময় তাদের পাশে রয়েছেন। যেকোনো সমস্যায় নির্দ্বিধায় তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নবীনগর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির পরিবেশে বসবাস করে আসছেন। ভবিষ্যতেও এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমপি আব্দুল মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আরও শক্তিশালী করা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি কথা দিয়েছিলেন—নবীনগরে কোনো মানুষ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। সেই অঙ্গীকারে তিনি এখনও অটল রয়েছেন। যেকোনো সমস্যা হলে সরাসরি তার কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) মো. দেলোয়ার হোসেন সোহেল, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক ছাদির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসীবুল হাদিস শাহীন, পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাভেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।








