Logo

ধামরাইয়ে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
২৭ জুলাই, ২০২৬, ২০:০৩
ধামরাইয়ে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ
অভিযুক্ত হানিফ আলী ও অভিযোগের কপি। ছবি প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাই মো. হানিফ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) বিকেলে ধামরাই থানায় অভিযোগ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন সৌদি প্রবাসী মো. কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মো. হানিফ আলী দেপাশাই পূর্বপাড়া এলাকার মৃত সোনা মিয়া ওরফে নাথু বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী খাওয়ার পর নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত হানিফ আলী ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে তার মেয়ে ঘরের বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত এর আগেও এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল। তবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD