বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে: শেখ বশিরউদ্দীন

আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে হবে
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের বিমানবন্দরগুলোকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিমান উপদেষ্টা বলেন, আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় স্বদেশ রেখে যেতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথমে ডোমেস্টিক ট্যুরিজমের বিকাশে গুরুত্ব দিতে হবে। এজন্য পর্যটন স্পটগুলোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি করতে হবে। বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ১লা মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধ ঘোষণা
বিজ্ঞাপন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) শেখ বশিরউদ্দীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিজ্ঞাপন
এমএল/








