Logo

রাজধানীর চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২৩:১৪
রাজধানীর চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

এ পরিদর্শন কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চার থানা পরিদর্শন করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) দিনের শুরুতেই রাজধানীর চার থানা পরিদর্শনে যান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথমেই তিনি যান বিমানবন্দর থানায়। পরে তিনি একে একে উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD