Logo

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৫, ০৫:৪১
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

বিজ্ঞাপন

ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল- ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’। 

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে। 

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 

সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।

বিজ্ঞাপন

সদস্যসচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কমিটির আহ্বায়ক আমিন ইকবাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং শিল্প-সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহ-সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ছিলেন প্রায় এক দশক।

অন্যদিকে সংগঠনটির সদস্যসচিব শিপার মাহমুদ মাসিক সাময়িকী ‘রূপান্তর’- এর সম্পাদক ও সামাজিক সংগঠন রূপান্তর বাংলাদেশের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার, দৈনিক উত্তরা নিউজ- এর মফস্বল বিভাগে সাব-এডিটর এবং অগ্রযাত্রা পত্রিকার বার্তা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD