Logo

রাজধানীতে অনুষ্ঠিত হলো স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৫, ০৫:২৫
রাজধানীতে অনুষ্ঠিত হলো স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন
ছবি: সংগৃহীত

গাজায় বসবাসরত বিপন্ন পরিবারদের জন্য জরুরি খাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবার সহায়তা পাঠানো হবে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন কর্মসূচি। মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনের মাধ্যমে গাজা ও অন্যান্য অঞ্চলে চলমান সংকট এবং সেখানকার জনগণের সংগ্রামকে জনসমক্ষে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) রাজধানীর গুলশান-১ সেলিব্রিটি কনভেনশন হলে স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় ঢাকায় অবস্থানরত ফিলিস্তিনের শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মী,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহানুভূতি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মাস্তুল ফাউন্ডেশনের এই আয়োজন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এক আশার বার্তা বহন করে। এটা প্রমাণ করে, মানবতা এবং ন্যায়ের প্রশ্নে জাতি, ভূগোল বা ধর্ম কোনো প্রতিবন্ধকতা হতে পারে না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফিলিস্তিনি শিক্ষার্থীরা গাজার বাস্তবতা এবং নিজেদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। তাদের বক্তব্যে উঠে আসে যুদ্ধ, অনিশ্চয়তা, এবং ভবিষ্যতের প্রতি শঙ্কা।

মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, আজকের বিশ্বে যখন মানবাধিকার লঙ্ঘন বেড়ে চলছে, তখন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আমরা চাই, ফিলিস্তিনের কণ্ঠ বিশ্বব্যাপী আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হোক এবং তাদের দুঃখ-দুর্দশা সবার দৃষ্টিগোচর হোক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। যার মাধ্যমে গাজায় বসবাসরত বিপন্ন পরিবারদের জন্য জরুরি খাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবার সহায়তা পাঠানো হবে।

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশন এই আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং দানদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD