Logo

কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমান বাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৫, ০৩:৫৫
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমান বাহিনী
ছবি: সংগৃহীত

আমেরিকান সেনাবাহিনী ও বিমানবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়।

বিজ্ঞাপন

কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার তৎপরতার প্রশিক্ষণ প্রদান করেছে আমেরিকান সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

রবিবার (১৮ মে) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর সংলগ্ন প্যারাসেলিং পয়েন্টে ৪ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম বুধবার সকালে শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমানবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। বুধবার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী ’

বিজ্ঞাপন

তানহারুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষ আমেরিকান সেনা ও বিহানীর সদস্যরা বুধবার কক্সবাজার থেকে চলে গেছেন।’

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD