Logo

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৫, ২২:০০
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৫ মে)  উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল আদর্শ গ্রামের কাউছার আহমদের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, রবিবার সকালে মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, মাদ্রাসার ভবন ঘেঁসে খোলা বৈদ্যুতিক তার টানা ছিল। যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অবহেলা করছে। আজকের মর্মান্তিক দুর্ঘটনা এরই ফল। যদি সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে জাফরের মতো শিশু প্রাণ হারাত না। এই তারটি যদি এখনও সরানো না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD