Logo

লন্ডন পৌঁছে হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ২১:৫০
লন্ডন পৌঁছে হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে

বিজ্ঞাপন

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।


মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টা ৩০মিনিটে (লন্ডন সময় সকাল সা‌ড়ে ৭টা) হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছানোর কথা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।


আরও পড়ুন: ভয়াবহ রূপে ফিরেছে করোনা ভাইরাস, ভ্রমণে বিশেষ সতর্কতা


বিমানবন্দ‌রে তদেরকে স্বাগত জানা‌বেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার বিশেষ প্রতি‌নি‌ধিরা।


লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, মঙ্গলবার (আজ) হো‌টেল ল‌বি‌তেই বেশ ক‌য়েকটি বৈঠক কর‌বেন প্রধান উপ‌দেষ্টা। পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে।


আরও পড়ুন: যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা


সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এর মধ্যে তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হ‌য়েছে। 


প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিবও মঙ্গলবার লন্ড‌নে প্রেস ব্রিফিং কর‌তে পারেন।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD