Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ২২:১৪
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

বিজ্ঞাপন

লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী ১৩ জুন সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সোমবার (৯ জুন) দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন।

বিজ্ঞাপন

তবে বিএনপির দুইজন স্থায়ী কমিটির সদস্য জানান, তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এই বৈঠকে। 

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসে করে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।  

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD