Logo

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে হতে পারে ঝড়, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৫, ২২:১৪
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে হতে পারে ঝড়, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
ছবি: সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলের ওপর ‍দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর

বিজ্ঞাপন

দেশের সাতটি অঞ্চলের ওপর ‍দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। সেই সংঙ্গে এসময় এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় এ অঞ্চলগুলোর নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস থেকে এ এসব তথ্যজানা গেছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে এ অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে। 

বিজ্ঞাপন

এছাড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বিজ্ঞাপন

সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD