Logo

ইরাকের সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলা

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৫, ০৫:৫২
ইরাকের সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলা
ছবি: সংগৃহীত

এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন

বিজ্ঞাপন

ইরাকের কিরকুক শহরের বিমানবন্দরকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় ১১টা ৩০মিনিটের দিকে এ হামলায় দুটি রকেট ছোড়া হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

দেশটির এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরাকের উত্তরের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে রবিবার (৩০ জুন) রাতে কাতিউষা রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। একই সময়ে আরও একটি রকেট শহরের একটি বাসায় আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট আঘাত হেনেছে। এতে দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। এ সময় ছোড়া একটি রকেট বিস্ফোরিত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ায় একটি বাড়িতে আঘাত হেনেছে। এতে বসতবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। হাশেদ আল-শাবি হলো সাবেক ইরানপন্থি আধাসামরিক বাহিনীর একটি জোট। গোষ্ঠীটি এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে।

বিজ্ঞাপন

একটি নিরাপত্তা সূত্র সরকারি গণমাধ্যম আইএনএ নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুটি রকেট কিরকুক বিমানবন্দরের সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এরমধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং অপরটি শহরের একটি বাড়িতে আঘাত করে। তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

এর আগে, গত সপ্তাহে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা হয়। সরকার জানিয়েছে, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কোনো দোষীকে চিহ্নিত করা যায়নি।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD