Logo

ভানভীরের ফাইফারে সিরিজে সমতা ফিরালো বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ০৯:২৯
ভানভীরের ফাইফারে সিরিজে সমতা ফিরালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং অর্ডারে। 

শনিবার (০৫ জুলাই) কলম্বোতে লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা দল। তবে মিডল অর্ডারে ধস নামে। এরপর আর ফিরতে পারেনি স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল টাইগাররা। ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বিজ্ঞাপন

কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কান ব্যাটাররা।

বিজ্ঞাপন

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান।

বিজ্ঞাপন

তিন উইকেট হারিয়ে দলীয় একশ স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

বিজ্ঞাপন

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা। তাকে ফিরিয়েছেন মিরাজ।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD