Logo

কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৫, ০১:৪৫
কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত
ছবি: সংগৃহীত

রবিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন

বিজ্ঞাপন

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (০৬ জুলাই) এ তথ্য জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রবিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার (০৫ জুলাই) রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মরে পড়ে আছেন।

তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD