Logo

আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৫, ২৪:৫৮
আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড

বিজ্ঞাপন

মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে ৪ খুনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভূক্ত আসামি আরাসা প্রধান আতাউল্লাহ জুনুনী। মামলার তদন্তকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিজ্ঞাপন

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরাসা প্রধানকে আনা হয় আদালত প্রাঙ্গনে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো. গোলাম জিলানী।

বিজ্ঞাপন

আদালতের প্রাপ্ত তথ্য মতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভূক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD