Logo

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৫, ২২:৪৩
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক
ছবি: সংগৃহীত

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে

বিজ্ঞাপন

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট পরিদর্শনে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে কোনো প্রতীক নেই।

বিজ্ঞাপন

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।’

 

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

বিজ্ঞাপন

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাসহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD