সাত জনের মরদেহ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট: আইএসপিআর

তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদের মধ্যে ৭ জন শিশুর লাশ শনাক্ত এখনও পর্যন্ত করা যায়নি।
সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান।।
বিজ্ঞাপন
তিনি বলেন, যে ১৭ জন নিহত হওয়ার তথ্য পেয়েছি, তারা সবাই শিশু। এর মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শুধুমাত্র ইনফেকশনের কারণে অনেকে মারা যেতে পারে। তাই হাসপাতালের ভেতরে সবাই প্রবেশ না করার বিশেষ অনুরোধ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, আগামীকাল রক্তের প্রয়োজন হবে। তাই আজ আর কারও কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে না।
বিজ্ঞাপন
সায়েদুর রহমান ১৭ জন নিহতের কথা বললেও দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ২০ জনের প্রাণহানি ও ১৭১ জন আহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)
বিজ্ঞাপন
বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞাপন
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই।
বিজ্ঞাপন
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২।।
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১।
বিজ্ঞাপন
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২।
বিজ্ঞাপন
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২।
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২।
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১।
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।
এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন।
এমএল/








