Logo

বার্ন ইনস্টিটিউটে ৭২ ঘণ্টার চিকিৎসা সরঞ্জাম মজুত আছে: সায়েদুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৫, ০৭:০০
বার্ন ইনস্টিটিউটে ৭২ ঘণ্টার চিকিৎসা সরঞ্জাম মজুত আছে: সায়েদুর রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মজুদ আছে তা দিয়ে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যাবে

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর  যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য যে পরিমাণ সরঞ্জাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মজুদ আছে তা দিয়ে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যাবে বলে জানিয়েয়ছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান। পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সায়েদুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতের দিকে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্স বাংলাদেশে আসবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। তারা এলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিদগ্ধ যেসব রোগীর দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদেরকে প্রয়োজনে সরকারি খরচে বিদেশে নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আইএসপিআর ৩১ জন নিহতের তথ্য দিয়েছে। কিন্তু সরকার মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। সিএমএইচএ ১৯ জন। বার্ন ইনস্টিটিউটে ১০ জন। এর বাইরে উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে অগ্নিদগ্ধ দুজনের মরদেহ আছে। কিন্তু বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পক্ষে প্রয়োজনীয় তথ্য–উপাত্ত তারা দিতে পারেননি। মৃত্যুর সংখ্যার বিষয়টি নিরসন হতে কিছুটা সময় লাগবে। তবে ধোঁয়াশা কেটে যাবে। যারা মারা গেছেন তাদের মধ্যে মাইলস্টোন স্কুলের দুজন শিক্ষকও আছেন। 

তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সব হাসপাতালে মোট ৬৯ জন চিকিৎসাধীন আছে। সিএমএইচএ তিনজন ছাড়া অন্য সব রোগী এখন বার্ন ইউনিটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন ছিল। তাদেরকে বার্ন ইউনিটে আনা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনের অবস্থা খুব আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছয়টি অজ্ঞাত মরদেহ সংরক্ষিত আছে। ইতোমধ্যে চারজন অভিভাবক যোগাযোগ করেছেন। তাদের ডিএনএ রাখা হয়েছে। পরীক্ষা করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্য কেউ এলে তাদেরও ডিএনএ নমুনা রেখে পরীক্ষা করে মরদেহ হস্তান্তর করা হবে। 

বিজ্ঞাপন

সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে সম্ভব হলে ঘণ্টায় ঘণ্টায় সর্বশেষ তথ্য জানানো হবে। সেখান থেকে গণমাধ্যম তথ্য সংগ্রহ করতে পারবে। তাদের হাসপাতালে ভিড় না জমানোর জন্য অনুরোধ জানায়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD