মাইলস্টোন ট্রাজেডি: ৬ মরদেহের পরিচয় শনাক্ত হয়নি

সেইসঙ্গে ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সহযোগিতা করুন
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৬ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলাবার (২২ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বলা হয়, এখনও ছয়টা মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের প্রতি বিনীত অনুরোধ-আমাদের দেওয়া তালিকায় যদি তাদের সন্তানের বা স্বজনের নাম না থাকে, তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন। সেইসঙ্গে ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সহযোগিতা করুন।
এমএল/








