মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
বিজ্ঞাপন
প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের জন্য লাভজনক এমন প্রকল্পে ভবিষ্যতে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।








