প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দুপুর ১টায় সচিবালয়ে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে থাকবেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করে এনসিপি।
ধারণা করা হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং দলটির উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিগুলো বৈঠকের আলোচনায় গুরুত্ব পেতে পারে।








