Logo

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

profile picture
বিনোদন ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৬:২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবি প্রতিনিধি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ–এর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এ সময় মন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ এবং যুদ্ধের বিভিন্ন চ্যালেঞ্জিং মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সে সময় ভারতের সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী।

বিজ্ঞাপন

ভারতের হাইকমিশনার বলেন, ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিশ্বাস । তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD