Logo

দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৬
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর।” পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তবে এ অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিজ্ঞাপন

ফুটপাত সংস্কারের বিষয়ে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ফুটপাত মেরামত করে সেগুলো দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার কার্যক্রম প্রসঙ্গে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলারগুলো থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কাজে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত থাকবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD