Logo

চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ২১:৩৭
চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে আগামী দিনের নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের প্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নবনিযুক্ত কর্মকর্তাদের নতুন উদ্যম ও দৃঢ় অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে বাহিনীর একজন প্রতিনিধি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পুলিশিং একই সঙ্গে সেবামূলক পেশা এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিয়মিত জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে হবে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধিবিধানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তাদের সব পরিস্থিতিতে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ছয়জন নারী কর্মকর্তা রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD