Logo

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই মাহদীকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৯
দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই মাহদীকে
ছবি: সংগৃহীত

বিদেশ যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক আলোচিত সদস্য সচিব মাহদী হাসানকে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে ইমিগ্রেশন বিভাগ তাকে বিদেশে যেতে বাধা দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহদী হাসান নিজেও গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে যাওয়ার পর তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকার পরও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। এ সময় পুলিশের পক্ষ থেকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

তবে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD