Logo

ধাপে ধাপে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ অক্টোবর, ২০২৬, ১৪:০৬
ধাপে ধাপে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি পর্যায়ক্রমে নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনস্বার্থে সরকার একে একে সব প্রতিশ্রুতি পূরণ করবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু হওয়ায় মানুষ এটি ব্যবহার করে কর্মস্থলে যাতায়াতের পাশাপাশি শরীরচর্চার সুযোগ পাবেন। এতে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও সহায়তা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীতে সাইকেল চালানোর সুযোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নগরের খালগুলোর পাড়সহ অন্যান্য উপযুক্ত এলাকায় পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণ করা প্রয়োজন। এ কাজে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের প্রতি নিজ নিজ এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ মানুষকে ঘরের বাইরে এসে শরীরচর্চা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে।

বিজ্ঞাপন

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD