Logo

জুলাইয়ে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২২:২৬
জুলাইয়ে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রান
ছবি: সংগৃহীত

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১০৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জুলাই মাসে সারা দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত এবং ৮৫৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭২ জন নারী ও ৫৩ জন শিশু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 

বিজ্ঞাপন

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে।

প্রতিবেদন বলা হয়, সড়কে নিহতের পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। সব মিলিয়ে ৪৪২ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন রয়েছেন।

বিজ্ঞাপন

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১০৫ জন নিহত হয়েছেন। শুধু ঢাকা জেলাতেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন এবং রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংস্থাটি সড়ক নিরাপত্তা নিশ্চিতে কঠোর মনিটরিং, জনসচেতনতা বাড়ানো, চালকদের প্রশিক্ষণ এবং সড়ক ও যানবাহনের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD