Logo

জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৪:১১
জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাসার সামনে অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো ধরনের অশান্তি দেখা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিপেটায় দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পরপরই ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’র ব্যানারে শনিবার বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে হামলাকারীদের শাস্তি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD