Logo

একটি ছবিই উন্মোচন করল যুবদল কর্মী শাওন হত্যার সত্যতা

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮
একটি ছবিই উন্মোচন করল যুবদল কর্মী শাওন হত্যার সত্যতা
ছবি: সংগৃহীত

২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী শাওন প্রধান।

বিজ্ঞাপন

২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী শাওন প্রধান। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়া এক ছবিই প্রকাশ্যে নিয়ে আসে আসল ঘটনা।

অভিযোগ ওঠে, সেদিন নারায়ণগঞ্জ ডিবির এসআই মাহফুজুর রহমান কনক নিয়মবহির্ভূতভাবে এক কনস্টেবলের কাছ থেকে রাইফেল নিয়ে তিন দফায় গুলি চালান। এতে নিহত হন শাওন এবং গুলিবিদ্ধ হন আরও ২৫ থেকে ৩০ জন বিএনপি নেতাকর্মী। বর্তমানে কনক কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই চাপের মুখে শাওনের বড় ভাই মিলন মিয়ার স্বাক্ষরে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তিনি স্বীকার করেন, তৎকালীন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ কয়েকজন কর্মকর্তা তাকে জোর করে সেই মামলায় স্বাক্ষর করিয়েছিলেন।

সরকার পরিবর্তনের পর ২০২৩ সালের ২১ অক্টোবর মিলন মিয়া নতুন একটি মামলা করেন। এতে এসআই কনক, তৎকালীন এসপি গোলাম মোস্তফা রাসেল ও নারায়ণগঞ্জের সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে আসামি করা হয়। মামলায় কনকের গুলি চালানোর ঘটনাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ৩ জানুয়ারি বিদেশে পালানোর চেষ্টা করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন এসআই কনক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাওনের ভাই মিলন মিয়া বলেন, "আমাকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় স্বাক্ষর করানো হয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত ছবিই প্রকৃত খুনিদের প্রকাশ করেছে। এখন আমার একটাই দাবি- শাওন হত্যার আসল দায়ীদের বিচার হোক।"

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানিয়েছেন, মামলার প্রধান আসামি দুজন বর্তমানে কারাগারে আছেন এবং তাদের জবানবন্দি আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের অনেকে বিদেশে পলাতক থাকলেও তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত শাওন প্রধান নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা ছিলেন। জীবিকা নির্বাহের জন্য তিনি স্থানীয় একটি ইজিবাইক তৈরির কারখানায় ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD