হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল: সাবেক আইজিপি মামুন

হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল: সাবেক আইজিপি মামুন
বিজ্ঞাপন
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে ওঠে। একটির নেতৃত্ব দিতেন হাবিব, আরেকটির নেতৃত্বে ছিলেন মনির। এই তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছিল। কিছু প্রভাবশালী কর্মকর্তা ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং গভীর রাতে বৈঠক করতেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামুন জানান, দুই গ্রুপের নেতারা নিজেরা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ পোস্টিং পেতে এবং ঢাকায় অবস্থান নিশ্চিত করতে চাইতেন। এছাড়া র্যাবে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলসহ বিভিন্ন বন্দিশালার বর্ণনাও দিয়েছেন সাবেক আইজিপি।
আরএক্স/
বিজ্ঞাপন








