Logo

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৬
হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের শারীরিক খোঁজখবর নেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় সাদিক কায়েমের সঙ্গে এস এম ফরহাম, মুহাম্মদ মহিউদ্দিনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD