Logo

পে স্কেল বাস্তবায়ন করবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৫:২৯
পে স্কেল বাস্তবায়ন করবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে স্কেলের জন্য একটি আলাদা কমিশন ইতোমধ্যেই কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

তিনি বলেন, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশনকে দেওয়া হবে। বর্তমান সরকার শুধু একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছে, বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারের।

ড. সালেহউদ্দিন আরও বলেন, গত ৮ বছরে এ বিষয়ে কার্যক্রম হয়নি। তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও বিবেচনায় রাখতে হবে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, কাল থেকে কার্যকর

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরবর্তী সরকার কেন পে কমিশন দেবে না? এটি পুরোপুরি যৌক্তিক। আমরা শুধু একটি কাঠামো তৈরি করছি যাতে ভবিষ্যত সরকার তা বাস্তবায়ন করতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD