Logo

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১১:৩০
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ
ছবি: সংগৃহীত

বর্তমান বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক মূল্য ওঠানামা বিবেচনায় রেখে আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ আছে।

বিজ্ঞাপন

এ ছাড়া এপ্রিল মাসে আরো প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটা কম, যা ব্যবস্থাপনাকে সহজ করছে।

বিজ্ঞাপন

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। এই বিপুল পরিমাণ ডিজেল প্রধানত কৃষি সেচ কার্যক্রম ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়ে থাকে। ফলে ডিজেলের দাম স্থিতিশীল রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও অভ্যন্তরীণ চাহিদা—সবকিছুই বিবেচনায় নেওয়া হবে, যাতে ভোক্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কম রাখা যায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD