Logo

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৪:০৩
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে এ পর্যন্ত বড় একটি চালান দেশে এসেছে। এর ফলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে দূতাবাস জানায়, পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম বাংলাদেশে পৌঁছেছে। সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টন উচ্চমানের গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

দূতাবাসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD