Logo

দেশের বাজারে আবারও কমল সোনা-রুপার দাম, নতুন দর কার্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৭
দেশের বাজারে আবারও কমল সোনা-রুপার দাম, নতুন দর কার্যকর
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চার ক্যারেটের সোনার নতুন দাম

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বিজ্ঞাপন

নির্ধারিত এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

গয়না কেনা ও বদলের ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ বা বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কিনে নেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এক দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম

এর আগে গত ২২ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

বিজ্ঞাপন

সেই হিসাবে এক দিনের ব্যবধানে নতুন করে ২ হাজার ১৫৮ টাকা কমানোয় ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

২২ অক্টোবর নির্ধারিত অন্যান্য সোনার দাম ছিল ২১ ক্যারেটে প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

চলতি বছরে ১২৫ বার সমন্বয় হয়েছে সোনার দাম

বিজ্ঞাপন

বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১২৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফা দাম বাড়ানো এবং ২৯ দফা কমানো হয়েছিল।

কমেছে রুপার দামও

বিজ্ঞাপন

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। সে সময় ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

বিজ্ঞাপন

সোনার পাশাপাশি রুপার দাম কমায় গয়না কিনতে আগ্রহী ক্রেতারা নতুন দরে কেনাকাটার সুযোগ পাবেন। তবে সোনার অলঙ্কারের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি যোগ হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD