বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। তেলের মূল্য কমে আসা, আগামী সপ্তাহে সুদের হার নিয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে—এসব বিষয়কে ঘিরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় মূল্যবান ধাতুটির দামে এই পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে।
আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, (মধ্যপ্রাচ্যে) যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে দাম আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। তবে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে... আগামী সপ্তাহে ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা এক্ষেত্রে সহায়ক হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি দীর্ঘসময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন আশঙ্কায় মূলত দাম কমেছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে চাপে পড়ে সোনা।
অন্য মূল্যবান ধাতুগুলোর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
বিজ্ঞাপন








