Logo

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১২:৩৩
বৃষ্টির প্রভাবে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে হঠাৎ বেড়ে গেছে সবজির দাম। বর্তমানে বেশির ভাগ সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। ব্যতিক্রম শুধু কয়েকটি সবজি। এর মধ্যে কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিপ্রতি ২৮০ টাকায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে কচুর লতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, জালি প্রতি পিস ৮০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, পেঁপে কেজিপ্রতি ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা এবং পটল ৮০ টাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং কাঁকরোল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, কয়েক দিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ এসে আরও বেশি বেড়েছে। তার ভাষ্য, এখন বাজারে ১০০ টাকার নিচে সবজি পাওয়া কঠিন। অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচ কিনতে হয়েছে ২৮০ টাকা কেজি দরে, কোথাও আবার ৩০০ টাকাও চাওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তেই পারে, কিন্তু এতটা বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। বাজার তদারকির অভাবেই বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, কয়েক দিন আগেও অনেক সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল। এখন বেশির ভাগই ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, সবজির এমন দাম হলে সাধারণ মানুষের জন্য মাছ, মাংস বা মুরগি কেনা আরও কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, বৃষ্টির কারণে অনেক এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজির সরবরাহও কম এসেছে। এ কারণে বাজারে দাম বেড়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও ধীরে ধীরে কমে আসবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD