জুলাইয়ে রেমিট্যান্স এলো ৩৫ হাজার কোটি টাকা

সদ্য শেষ হওয়া জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা হিসাবে এই হিসাব করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এক অর্থবছরে এর আগে কখনো এত বেশি রেমিট্যান্স আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি ঠেকাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানোর কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।








