Logo

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ড্রয়ের ফল প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৯:৪০
১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ড্রয়ের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্রয়ের ফলাফল প্রকাশ করেছে সরকার। এবারের ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা জিতেছে ০৭৮৬৩৪৫ নম্বরের প্রাইজবন্ড। একই সঙ্গে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের বিজয়ী নম্বরও ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৯১১৮২৯ নম্বরের প্রাইজবন্ড। এছাড়া ১ লাখ টাকা করে তৃতীয় পুরস্কার পেয়েছে দুটি নম্বর—০৪৮৬১৮১ এবং ০৭০০৭২৫।

চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে পেয়েছে আরও দুটি নম্বর। এগুলো হলো ০১০১৫৭১ এবং ০৬৭৭৫৪৮।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের জন্য একই সাধারণ নম্বর পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ নির্ধারিত বিজয়ী নম্বর সংশ্লিষ্ট সব সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ,ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ এবং ঘছ  এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

এবারের ড্রয়ে পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন। বিজয়ী নম্বরগুলো হলো—

০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৫১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৮০, ০৪৫৪৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৮০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৮১১, ০৭০৬১৭৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৪২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯, ০৫৪৪৭০৭, ০৭৫৮৮৬৯, ০৮৯১২০৯ এবং ০৯৭৯০৪১৫।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী বিজয়ীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ পুরস্কারের অর্থ উত্তোলনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রাইজবন্ডের পুরস্কার দাবি করার ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাইজবন্ড সঞ্চয় ও বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নির্দিষ্ট সময় অন্তর ড্রয়ের মাধ্যমে বিজয়ী নম্বর ঘোষণা করা হয় এবং নির্ধারিত অঙ্কের পুরস্কার প্রদান করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD