Logo

চলতি মাসের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৯:০০
চলতি মাসের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা ১ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৪৯ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে মোট ১৪৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।

এর আগে, গত জুলাই মাসে দেশে মোট ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার।

এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

বিজ্ঞাপন

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD